www.orvah.com
কাঠের তৈরি কোরআন শরীফ
ইরানে কাঠের তৈরি বিশ্বের প্রথম কোরআন শরীফের প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। ইরানের সংস্কৃতি ও ইসলামী দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রণালয়ে এই মহাগ্রন্থের প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। কাঠে নির্মিত বিশ্বের এই প্রথম কোরআন শরীফ তৈরি করেছেন ইরানি শিল্পী মোহসেন ফুলাদি। পবিত্র এই গ্রন্থের অলংকরণের ব্যবহৃত হয়েছে দামি পাথর, ধাতু ও রেশম।
আল আযহার বিশ্ববিদ্যালয়
মিশরের রাজধানী কায়রোয় নীল নদের তীরে হাজারো বছরের ইতিহাস ধারণ করে দাঁড়িয়ে আছে আল আযহার বিশ্ববিদ্যালয়। বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের নাম শোনেননি, এমন লোক হয়তো কমই পাওয়া যাবে। কিন্তু এর ইতিহাস-ঐতিহ্য-রাজনীতি ও বর্তমান অবস্থান সম্পর্কে হয়তো অনেকেরই জানা নেই। আমরা এসব বিষয়ে খানিকটা বিস্তারিত আলোচনা করবো।
পাশ্চাত্যে ইসলামের প্রতি আকর্ষণ বাড়ছে
২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের ঘটনার পর পাশ্চাত্যে ইসলাম সম্পর্কে আতঙ্ক ছড়িয়ে দেয়ার চেষ্টাসহ ইসলামের বিরুদ্ধে প্রচারণা ও আক্রমণাত্মক নীতি জোরদার হয়ে ওঠে। ওই ঘটনাকে মুসলমানদের কাজ বলে প্রচার করছে পাশ্চাত্য। মুসলমানদেরকে সন্ত্রাসী ও সহিংসতাকামী হিসেবে তুলে ধরা এবং ইসলাম ধর্মকে উগ্র মতবাদ হিসেবে প্রচার করা ওই বিশেষ মহলের প্রধান কর্মসূচীর অংশ হয়ে পড়েছে। পাশ্চাত্যে মুসলমানদের ওপর বিধি-নিষেধ, চাপ ও হয়রানিও জোরদার হয়েছে। কিন্তু ইসলামের বিরুদ্ধে এত প্রচারণা ও আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও পাশ্চাত্যে ইসলামের প্রতি আকর্ষণ এবং নওমুসলিমের সংখ্যা আগের চেয়েও লক্ষ্যনীয় হারে বাড়ছে। ফলে পাশ্চাত্যের ইসলাম-বিদ্বেষী মহল আরো বিচলিত হয়ে পড়েছে। পাশ্চাত্য ইসলাম-বিদ্বেষী তৎপরতায় সব ধরনের গণমাধ্যকে ব্যবহার করা সত্ত্বেও ইসলামের বিস্তৃতি ঠেকাতে পারছে না।
হযরত ফাতিমা জাহরা (সা.)-এর অমীয় বাণী
(১) একনিষ্ঠতার ফল:
হযরত ফাতেমা যাহরা (সালামুল্লাহ আলাইহা) বলেছেন: ‘যে ব্যক্তি নিজের ইবাদতকে একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে পেশ করে (এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত করে) মহান আল্লাহ তার জন্য সর্বোত্তম কল্যাণ অবতীর্ণ করেন।’ (তোহাফুল উকুল, পৃ. ৯৬০)
টনি ব্লেয়ারের শ্যালিকার ইসলাম ধর্ম গ্রহণ
ইসলাম ধর্মের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ধর্মান্তরিত হয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথ। লরেন ছয় সপ্তাহ আগে ইরানের কোম নগর সফরের সময় ইসলাম ধর্ম সম্পর্কে আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেন।
এরপর তিনি ব্রিটেনে ফিরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ও হিজাব পরিধান করেন। লরেন বুথ ইংরেজি ভাষার ইরানের সংবাদ চ্যানেল প্রেস টিভির সাংবাদিক।
দু’টি ওয়াহাবী স্যাটেলাইট চ্যানেল বন্ধ ঘোষণা
আল আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রাণ্ড মুফতি কর্তৃক নাম উল্লেখ না করে উগ্র ওয়াহাবী গোষ্ঠি দ্বারা পরিচালীত স্যাটেলাইট চ্যানেল হতে তাকফিরী (যারা অপর ইসলামি মাযহাবকে কাফের আখ্যায়িত করে) অনুষ্ঠান প্রচারের ব্যাপারে সমালোচনার একদিন পর আরো দু’টি ওয়াহাবী স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠান প্রচার বন্ধ হয়ে গেছে।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ‘আল খালিজাহ’, ‘আল হাফেজ’ ও ‘আন
নাস’ টিভি চ্যানেল হতে অনুষ্ঠান প্রচার বন্ধ হওয়ার পর এবার ফেতনা সৃষ্টিকারী বিভিন্ন অনুষ্ঠানের প্রচারক চ্যানেল ‘আস সাফা’ ও ‘আল ভেসালে’র উগ্রবাদী ও বিভেদ সৃষ্টিকারী অনুষ্ঠান প্রচারও বন্ধ হয়ে গেল।
|
|



কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: যুক্তরাষ্ট্রের ইলিনয় প্রদেশের এক
অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম সাংসদ গতকাল ২৮শে