ইরানে কাঠের তৈরি বিশ্বের প্রথম কোরআন শরীফের প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। ইরানের সংস্কৃতি ও ইসলামী দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রণালয়ে এই মহাগ্রন্থের প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। কাঠে নির্মিত বিশ্বের এই প্রথম কোরআন শরীফ তৈরি করেছেন ইরানি শিল্পী মোহসেন ফুলাদি। পবিত্র এই গ্রন্থের অলংকরণের ব্যবহৃত হয়েছে দামি পাথর, ধাতু ও রেশম।